পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৬

পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৫

বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চাকরি বা অন্যান্য প্রয়োজনে পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট তৈরির জন্য সময়মতো অফিসে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে, সরকারি ছুটির কারণে অনেক সময় পাসপোর্ট অফিস বন্ধ থাকতে পারে, যা আপনার জরুরি কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। 

তাই ২০২৬ সালের পাসপোর্ট অফিসের ছুটির তালিকা আগে থেকেই জেনে রাখা দরকার। এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব ২০২৬ সালে বাংলাদেশ পাসপোর্ট অফিস কবে কবে বন্ধ থাকবে, যাতে আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেন। তাহলে আসুন পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৬ সম্পর্কে জানি। 

পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৬

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী এক আদেশের মাধ্যমে পাসপোর্ট অফিস সহ সকল প্রকার সরকারি অফিসের ছুটির তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে। তো বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারের প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো উক্ত দিনগুলোতে ছুটির দিন হিসেবে কাটাতে পারবে, যা সরকারি ছুটির তালিকা ২০২৬ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এটাকেই আপনি পাসপোর্ট অফিস ছুটির তালিকা হিসেবে অনুসরণ করতে পারেন। 

২০২৬ সালের ছুটির তালিকা পাসপোর্ট অফিস 

সাধারণ ছুটি
ছুটির নাম তারিখ বার ছুটির পরিমাণ
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি শনিবার
জুমাতুল বিদা ২০ মার্চ শুক্রবার
*ঈদ-উল-ফিতর ২১ মার্চ শনিবার
স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ বৃহস্পতিবার
চৈত্র সংক্রান্তি ১৩ এপ্রিল সোমবার
মে দিবস ১ মে শুক্রবার
*বুদ্ধ পূর্ণিমা ১ মে শুক্রবার
*ঈদ-উল-আজহা ২৮ মে বৃহস্পতিবার
জুলাই গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট বুধবার
*ঈদ-ই-মিলাদুন্নবী ২৬ আগস্ট বুধবার
জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর শুক্রবার
দুর্গাপূজা (বিজয়া দশমী) ২১ অক্টোবর বুধবার
বিজয় দিবস ১৬ ডিসেম্বর বুধবার
যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) ২৫ ডিসেম্বর শুক্রবার
৫ শুক্রবারসহ মোট ছুটি ১৪
নির্বাহী আদেশে সরকারি ছুটি
ছুটির নাম তারিখ বার ছুটির পরিমাণ
শব-ই-বরাত ৪ ফেব্রুয়ারি বুধবার
শব-ই-ক্বদর ১৭ মার্চ মঙ্গলবার
* ঈদ-উল-ফিতর (পূর্ব ও পরের ২ দিন) ১৯, ২১, ২২, ২৩ মার্চ বৃহস্পতিবার, শনিবার, রবিবার, সোমবার
নববর্ষ ১৪ এপ্রিল মঙ্গলবার
* ঈদ-উল-আজহা (পূর্ব ও পরের ৩ দিন) ২৬, ২৭, ২৮, ৩০, ৩১ মে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শনিবার, রবিবার
আশুরা ২৬ জুন শুক্রবার
দুর্গাপূজা (নবমী) ২০ অক্টোবর মঙ্গলবার
১ শুক্রবারসহ মোট ছুটি ১৪
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
ছুটির নাম তারিখ বার ছুটির পরিমাণ
* শব-ই-মিরাজ ১৭ জানুয়ারি শনিবার
* ঈদ-উল-ফিতর (ঈদের পরের তৃতীয় দিন) ২৪ মার্চ মঙ্গলবার
* ঈদ-উল-আজহা (ঈদের পরের চতুর্থ দিন) ০১ জুন সোমবার
আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার
মোট ছুটি

অতএব উপরের উল্লেখিত দিনগুলোতে সরকারি যেকোনো প্রতিষ্ঠান অথবা পাসপোর্ট অফিস বন্ধ থাকবে। তবে হ্যাঁ জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটি নির্ধারণ করে থাকে। তাই উল্লেখিত দিনগুলোতে পাসপোর্ট অফিস খোলা থাকবে কিনা এ ব্যাপারে জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

Passport office holiday 2026

 

আরেকটি বিষয়, তা হলো – পাসপোর্ট অফিস আরো বিশেষ কয়েকটি দিনে বন্ধ থাকতে পারে। যেগুলো  ঐচ্ছিক ছুটির অন্তর্ভুক্ত। তাই ইসলাম ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি, হিন্দু ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি দেওয়া হয়ে থাকে। 

তাই পাসপোর্ট সেবা পেতে সরকার নির্ধারিত ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে পাসপোর্ট অফিসে আসতে পারেন আপনার কাজ সম্পাদনের জন্য। 

পাসপোর্ট অফিসের ছুটির সময় সেবা গ্রহণের পরামর্শ 

পাসপোর্ট অফিস সাধারণত সরকারি ছুটির দিন এবং বিশেষ ছুটির সময় বন্ধ থাকে, যে আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি। তবে, আপনি ছুটির সময় পাসপোর্ট সংক্রান্ত কাজ সহজে সম্পন্ন করতে নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন—

১. ছুটির সময়সূচি আগে থেকেই জানুন

  • সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পাসপোর্ট অফিস বন্ধ থাকতে পারে।
  • বিশেষ ছুটি বা ঈদ, পূজা, জাতীয় দিবসের মতো উপলক্ষে ছুটি থাকলে আগেভাগেই অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইনে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন। 

২. অনলাইনে ফর্ম পূরণ ও আবেদন করুন

  • পাসপোর্ট অফিসে ভিড় এড়াতে অনলাইনে www.passport.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করুন।
  • ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন যাতে অফিস খোলার পর দ্রুত প্রসেস করা যায় এবং আপনি আপনার কাজটি প্রতি সহজে করতে পারেন।

৩. ছুটির আগের ও পরের দিন পরিকল্পনা করুন

  • ছুটির আগের দিনগুলোতে অফিস ব্যস্ত থাকে, তাই সম্ভব হলে ছুটির পরপরই অফিসে যাওয়ার পরিকল্পনা করুন।
  • খুব প্রয়োজন হলে সকাল সকাল গিয়ে টোকেন সংগ্রহ করুন। এতে করে ঝামেলা কম পোহাতে হবে এবং আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার সেবা গ্রহণ করতে পারবেন।

৪. জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন

  • যদি আপনার খুব জরুরি ভিত্তিতে পাসপোর্ট দরকার হয়, তবে অফিসের হটলাইন ১৬২৩৪ বা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অফিসিয়াল যোগাযোগ নম্বরে ফোন করে পরামর্শ নিন। কেননা তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করলে আপনি আপনার কাজটি দ্রুত করিয়ে নিতে পারবেন। 

তো পাঠক বন্ধুরা, পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৬ নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাসপোর্ট সংক্রান্ত যেকোন তথ্য বা সমস্যার সমাধান পেতে চোখ রাখবেন আমাদের ওয়েবসাইটে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।

About Author

Setu Rani
Setu Rani is a professional blogger with expertise in passport and visa information. With a passion for travel, she shares insightful guides on international visa processes, passport services, and travel experiences. Her in-depth knowledge helps travelers navigate complex documentation with ease. When she's not writing, Setu explores new destinations and documents her journeys to inspire others.
পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৫
FAQ

পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৬

বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চাকরি বা অন্যান্য প্রয়োজনে পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট তৈরির জন্য সময়মতো...

what is passport
FAQ

পাসপোর্ট কি ? লাল, নীল, সবুজ Passport সম্পর্কে জানুন

আন্তর্জাতিক ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হলো পাসপোর্ট। এটি শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং একটি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *